উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হলিউড তারকা রায়ান রেনল্ডসের পথ ধরে এবার একটি ইংলিশ ফুটবল ক্লাবের মালিকানা অর্জনে আগ্রহ প্রকাশ করেছেন অপর অভিনেতা হিউ জ্যাকম্যান। পূর্ব ইংল্যান্ডের নরিচ শহরে তার মায়ের বাড়ি হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরেই ক্লাবটির ভক্ত তিনি। নতুন সিনেমা দ্য ডেথ অব রবিন হুড প্রচারের সময় ব্রিটিশ সম্প্রচারমাধ্যম টকস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইচ্ছার কথা জানান এই উলভারিন তারকা।
২০২১ সালে রেন্ডল্ডস ও রব ম্যাকএলেনি ওয়েডহ্যাম ক্লাব কিনে বিশ্বজুড়ে সেটিকে পরিচিত করে তুললেও নরিচের রয়েছে এক উজ্জ্বল ঐতিহ্য। বর্তমানে ক্লাবটির সিংহভাগ মালিকানার দায়িত্বে রয়েছেন মিলওয়াউকি ব্রুয়ার্সের প্রধান মালিক মার্ক অ্যাটানাসিও। হলুদ ও সবুজ রঙের জার্সির কারণে ক্যানারিজ নামে পরিচিত ক্লাবটি ১৯৯৩ সালে উয়েফা কাপে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল।
গত নভেম্বরে বেলজিয়ান কোচ ফিলিপ ক্লিমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে দলটির পারফরম্যান্সের উন্নতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন হিউ জ্যাকম্যান। নরিচ সিটি এবং রেক্সহাম উভয় দলই এবার প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার লড়াইয়ে অন্যতম দাবিদার হিসেবে রয়েছে। ফলে হিউ জ্যাকম্যান ক্লাবটির অংশীদার হলে মাঠে ড্যাডপুল বনাম উলভারিন বা রেনল্ডস বনাম জ্যাকম্যানের একটি চমৎকার ডার্বি লড়াই দেখার সম্ভাবনা তৈরি হতে পারে।