উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসরায়েল একজন লেবাননীয় বেসামরিক বন্দিকে মুক্তি দিয়েছে এবং আরও পাঁচজন বন্দিকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গত ছয় মাস আগে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম এমন কোনো বন্দি হস্তান্তরের ঘটনা ঘটল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আশির দশকে লেবাননে নিহত ও অপহৃত ইহুদি নেতাদের মরদেহ খুঁজে বের করতে বৈরুত সহায়তা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেরুজালেমের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে ওই পাঁচ বন্দির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে মুক্তি পাওয়া প্রথম বন্দি মালেক গাজিকে লেবাননীয় বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত অক্টোবরে দক্ষিণাঞ্চলীয় আইনা আতা এলাকা থেকে ব্যায়াম করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।
মার্কিন মধ্যস্থতায় বৈরুত ও তেল আবিবের মধ্যে আলোচনা শুরুর পর এটিই প্রথম কোনো বন্দি মুক্তির ঘটনা। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই মুক্তিকে স্বাগত জানিয়ে সব বন্দির মুক্তি এবং পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এদিকে সংঘাত বন্ধের চুক্তি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হালতা গ্রামসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছে এবং এই মাসের শেষের দিকে রোমে পরবর্তী দফার আলোচনার কথা রয়েছে।