উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চালানো হামলায় ইরানের তিন সামরিক পাইলট নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে গত বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়েছে। দুই রাত আগে এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
নিহত পাইলটদের পরিচয় প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম। তারা হলেন ইরানি নৌবাহিনীর পাইলট মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি এবং বিমানবাহিনীর পাইলট হোসেইন মাহদাভিয়ান। তবে কোন পরিস্থিতিতে বা কোথায় এই হামলা চালানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
এর আগে গত মঙ্গলবার দেশজুড়ে চালানো মার্কিন হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে দাবি করে তেহরান। অন্যদিকে, এই হামলার জবাবে গত বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।