উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুয়েতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটে দেশটিতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিকের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। গত বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের সবাইকে যেকোনো ধরনের সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশটির সরকারের সব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
হামলার কোনো ধরনের ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্যও কঠোর নির্দেশ দিয়েছে দূতাবাস। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও অনলাইনে আপলোড না করার পরামর্শ দেওয়া হয়েছে।
যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের দূতাবাসের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। হটলাইন নম্বরগুলো হলো +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪ এবং +৯৬৫ ৫০৮৯৫১৬১। পাশাপাশি নির্ধারিত ই-মেলেও যোগাযোগ করতে বলা হয়েছে।