উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইরানে যেকোনো সময় বড় ধরনের সামরিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করার পর এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটন খুব দ্রুতই তাদের নতুন কৌশল দেখতে পাবে।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এসব হামলায় এরই মধ্যে ১৮ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর। নিহতদের মধ্যে দুটি নারী ও একটি শিশুও রয়েছে। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও ১৪২ জন, যার মধ্যে রয়েছে বহু নারী ও অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি।
দক্ষিণ ইরানে চালানো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এদিকে মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক রস হ্যারিসন জানিয়েছেন, মার্কিন এই সামরিক অভিযানে তেহরানের ক্ষতি হলেও ওয়াশিংটনের বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য অর্জিত হয়নি।
অন্যদিকে ইয়েমেনের তাইজ ও হোদেইদা প্রদেশে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তবে সরকারি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে এবং সেনাদের যুদ্ধপ্রস্তুতি অক্ষুণ্ণ রয়েছে বলে জানানো হয়েছে।