উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুলিশ বাহিনীর অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি মো. রায়হান উদ্দিন খানের স্বাক্ষরে এই প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলমকে সিলেট জেলায় বদলি করা হয়েছে। পাশাপাশি পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা ইভাকে পুলিশ ট্রেনিং সেন্টারে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসান ও আবদুল্লাহ আল মামুনকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের আদেশ দেওয়া হয়।