উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র চোরাচালানকারীদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়েছে ইরানের নিরাপত্তা বাহিনীর। এই অভিযانের পর দেশের ভেতরে পাচারকালে অস্ত্রের একটি বড় চালান জব্দ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সীমান্তরক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডার ফার্স নিউজকে জানান, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে চারটি আরপিজি-৭ লঞ্চার এবং ছয়টি ট্যাঙ্কবিধ্বংসী আরপিজি প্রজেক্টাইল উদ্ধার করা হয়। এছাড়া সেখানে ছয়টি আরপিজি প্রপেলান্ট চার্জ, একে-৪৭ রাইফেলের ২ হাজার ৩৮২ রাউন্ড গুলি এবং এম-৪ রাইফেলের ৭৯৬ রাউন্ড তাজা গুলি পাওয়া গেছে।
ইরানি কর্তৃপক্ষের জোরালো দাবি, দেশে বড় ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানো এবং এর অভ্যন্তরীণ নিরাপত্তা অস্থিতিশীল করার লক্ষ্যেই এই বিপুল পরিমাণ অস্ত্র পাচার করা হচ্ছিল। সীমান্ত দিয়ে অবৈধভাবে এই অস্ত্রগুলো ইরানে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল চোরাচালানকারীরা।