উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার দেবিদ্বারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার এলাহাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আউরা গ্রামের মল্লিকপাড়া এলাকার এই ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে ফতুল্লার মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার এই ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
নাটোরের সিংড়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলাবাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপ্লব কুন্ডু নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে ৭৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।