উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রায় পাঁচ শতাব্দী ধরে চলে আসা প্রচলিত বিশ্ব মানচিত্রের পরিবর্তন আনতে আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান মানচিত্রে আফ্রিকার প্রকৃত ভৌগোলিক আয়তন সঠিকভাবে তুলে ধরা হচ্ছে না বলে অভিযোগ করেছে আফ্রিকার দেশগুলো। বহুল ব্যবহৃত মার্কেটর প্রজেকশনের পরিবর্তে নতুন মানচিত্র গ্রহণের জন্য পশ্চিম আফ্রিকার দেশ টোগো এই প্রস্তাব উত্থাপন করেছে।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকান ইউনিয়নের ৫৪টি সদস্য রাষ্ট্র টোগোর এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছে। বর্তমান মানচিত্রে আফ্রিকাকে গ্রিনল্যান্ডের প্রায় সমান দেখানো হলেও বাস্তবে আফ্রিকা মহাদেশ গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বড়। ভূগোলবিদ ও অধিকারকর্মীরা দীর্ঘকাল ধরে এই ত্রুটিকে মানচিত্রগত উপনিবেশবাদ বলে অভিহিত করে আসছেন।
টোগো সরকার ২০১৮ সালে আন্তর্জাতিক মানচিত্রবিদদের দল কর্তৃক তৈরি ইকুয়াল আর্থ নকশাকে বিকল্প হিসেবে চালu করার আহ্বান জানিয়েছে। এই প্রস্তাব পাস হলে আগামী বছরের শুরুতে ইউনেস্কো, আফ্রিকান ইউনিয়ন এবং গুগল ম্যাপসের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করা হবে। সমগ্র আফ্রিকার ভূখণ্ডে সহজেই যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, মেক্সিকো ও ইউরোপের বড় অংশকে স্থান দেওয়া সম্ভব বলে উল্লেখ করা হয়েছে।