উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লাইবেরিয়ার পতাকাবাহী এবং এক লাখ ৭৪ হাজার ঘনফুট তরলীকৃত গ্যাস ধারণক্ষমতার একটি জাহাজ গতকাল সকালে মহেশখালীর টার্মিনালে ভিড়েছে। আগস্টের শেষ সপ্তাহে জাহাজটি অস্ট্রেলিয়ার ব্যারো আইল্যান্ড থেকে এলএনজি কার্গো নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, দুটি টার্মিনাল থেকে সর্বোচ্চ ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বর্তমান গ্যাস সংকট কেটে যাবে। চলতি মাসে আরও আটটি এলএনজি কার্গো আসার নির্দিষ্ট সূচি রয়েছে এবং আরও দুটি কার্গো আমদানির প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
আগামী ১০ সেপ্টেম্বর সৌদি আরামকোর একটি কার্গো টার্মিনালে ভেড়ার কথা রয়েছে এবং এরপরে ১৩, ১৬, ১৮, ২৩ ও ২৮ সেপ্টেম্বর বিভিন্ন কোম্পানির আরও কয়েকটি কার্গো আসবে। ইতোমধ্যে পেট্রোবাংলা নতুন করে আরও এলএনজি আমদানি করার জন্য দরপত্র আহ্বান করেছে বলে জানা গেছে। এদিকে চলমান জ্বালানি সংকট মোকাবিলা করতে সরকার আরও চারটি কার্গো এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে।