উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াত ঘোষিত লংমার্চের কারণে রাস্তাঘাট বন্ধ রাখা এবং প্রায় ১ লাখ লিটার জ্বালানি অপচয় হওয়ায় জনভোগান্তি ও জ্বালানি সংকট তীব্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গত শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, বিরোধী দলের নেতাদের মুখে হতাশার ছাপ দেখা যাচ্ছে এবং জামায়াতের এই লংমার্চে দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের তেমন কোনো আগ্রহ ও অংশগ্রহণ নেই। ব্যাপক প্রচার ও প্রস্তুতি থাকা সত্ত্বেও জামায়াত নেতৃত্বাধীন জোট সাধারণ মানুষকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও উল্লেখ করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে যা লংমার্চের কারণে ব্যাহত হচ্ছে। এতে একদিকে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে রাষ্ট্রের কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।