উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা ও বিপ্লব সাহার কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান 'প্রেম লীলা'। গানটির আকর্ষণীয় মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শিল্পী বিপ্লব সাহা নিজেই।
ভিডিওজুড়ে ব্যবহার করা হয়েছে দেশীয় পোশাক, নান্দনিক সেট এবং লোকজ সাজসজ্জা। ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির এসব উপাদান গানটির মূল ভাব ও সৌন্দর্যকে আরও বহুগুণ সমৃদ্ধ করেছে।
বর্তমানে দর্শক-শ্রোতারা বিশ্বরঙের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে গানটির মিউজিক ভিডিও উপভোগ করতে পারছেন।