উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মক্কা প্রতিরক্ষা জোটের পরবর্তী কার্যক্রম নিয়ে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনে কথা বলেছেন দার।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ৭ই আগস্ট স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির আওতায় মুসলিম দেশগুলোকে একত্র করেছে এই জোট। ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে বোমা হামলা চালানোর পাশাপাশি দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার পর এ যুদ্ধ শুরু হয়। চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক ৩১ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক অংশ নেয়।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন দুই মন্ত্রী। পাশাপাশি ইস্তাম্বুল বৈঠকে হওয়া সমঝোতা বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করে তারা ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে সফল বৈঠক আয়োজনের জন্য ধন্যবাদ জানান ইসহাক দার। বৈঠকে হওয়া সমঝোতার বাস্তবায়ন এবং জোটের আওতায় সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে দুই নেতা আলোচনা করেন।