উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কাতারে বোমা হামলা চালানোর বিষয়ে প্রকাশ্যে দম্ভোক্তি প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির একটি বৈরী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে এই হামলার পক্ষে সাফাই গেয়েছেন তিনি। একই সঙ্গে গাজায় কাতারি অর্থ সহায়তার অপব্যবহারের অভিযোগও জোরালোভাবে নাকচ করেছেন নেতানিয়াহু।
ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজ-কে দেয়া একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন যে যুদ্ধের সময় তিনি কাতারে বোমা মেরেছেন ও আক্রমণ করেছেন। উল্লেখ্য, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। সেই হামলার এক বছর পূর্তির ঠিক আগমুহূর্তে তিনি এই বিতর্কিত মন্তব্য করলেন।
সাক্ষাৎকারে অতীতে ইসরাইলের মাধ্যমে গাজায় কাতারের অর্থ পাঠানোর সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন নেতানিয়াহু। গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেটের সুপারিশেই তা মানবিক সহায়তার জন্য দেয়া হয়েছিল বলে জানান তিনি। আগামী ২৭ অক্টোবর ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।