উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের সব ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি নতুন নীতিমালা জারি করা হয়েছে। রোববার (০৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। নীতিমালার নাম দেওয়া হয়েছে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জার কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপাসনালয়ের সেবকদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদান করা হবে।
নতুন এই নীতিমালার আওতায় দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মরত ব্যক্তিদের আয় বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রণীত এই প্রজ্ঞাপন দেশের সব ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের কল্যাণ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।