উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সিনেমা ‘বাড়ির নাম শাহানা’ খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে মুক্তি পেতে চলেছে। নির্মাতা লিসা গাজীর পরিচালিত এটি প্রথম চলচ্চিত্র, যা অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অংশ নিলেও চূড়ান্ত পর্যায়ে মনোনীত হতে পারেনি।
২০১১ সালের একটি উপন্যাস অবলম্বনে সিনেমাটির পটভূমি তৈরি করা হয়েছে ১৯৯০ এর দশকের গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে। খুব দ্রুতই ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনের পক্ষ থেকে এই চলচ্চিত্রটির আনুষ্ঠানিকভাবে স্ট্রিমিংয়ের তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে।