উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাঙ্গেরিতে ব্যক্তিগত ভ্রমণে গিয়ে ১৫ সহকর্মীর এক বেপরোয়া সেক্স পার্টিতে অংশ নেওয়ার অভিযোগে দুই বৃটিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে প্রশাসন। ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়েছে, গত জুন মাসে মেট পুলিশের ১৫ জন কর্মকর্তা বুদাপেস্টে এয়ারবিএনপির একটি বড় ভাড়া বাড়িতে অবস্থানকালে এই ঘটনা ঘটে।
বৃটেনের এক নারী পুলিশ সদস্য অভিযোগ করেছেন, ওই পার্টির সময় এক পুরুষ কনস্টেবল তার হাত ধরে নিজের কক্ষে নিয়ে যান এবং তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে। তবে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে যৌনসম্পর্ক স্থাপনের চেষ্টার কোনো অভিযোগ নেই, যদিও একই নারী আরেক সহকর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন।
মেট পুলিশ নিশ্চিত করেছে যে গ্রেপ্তারকৃত দুই কনস্টেবলকে জামিনে মুক্তি দেওয়ার পাশাপাশি দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং এই ঘটনায় পুলিশ বিভাগ গভীরভাবে বিব্রত বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।
মেট পুলিশের পেশাগত মানদণ্ডবিষয়ক অধিদপ্তরের তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মুখপাত্র জানিয়েছেন যে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপরাধ ও অসদাচরণের সব অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়।