উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের পেট্রোবাংলা চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান। গত সোমবার ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে বদলিপূর্বক প্রেষণে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ মে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন আব্দুল মান্নান। এই নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি এখন সংস্থাটির চেয়ারম্যান পদে পূর্ণাঙ্গ দায়িত্ব লাভ করলেন।