উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পেহেলগামের ক্ষত কাটিয়ে আজ থেকে শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে চারদিনব্যাপী প্রথম কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলা এই আয়োজনে বিশ্বের ৪১টি দেশের নির্বাচিত ১৩৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
জি-২০ সম্মেলনের সফল সমাপ্তির পর আন্তর্জাতিক অঙ্গনে কাশ্মীরের সমৃদ্ধ চলচ্চিত্র ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করাই এই উৎসবের মূল লক্ষ্য। ঐতিহাসিক এই চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে উপত্যকার সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।