উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপুরে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বালু মজুতের প্রতিযোগিতা চলছে। এর ফলে এলাকায় নদীভাঙন ও ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি কোটি কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।
নদীর তীরবর্তী এলাকায় অবৈধ বালুর স্তূপ ও ড্রেজার বসানোর কারণে মেঘনা এলাকার নৌবন্দর ফেরিঘাট ও তীর রক্ষাবাঁধ চরম ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের মতে, কেবল সাময়িক উচ্ছেদ নয়, বরং সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানো প্রয়োজন।
গত বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ এবং পরিবেশ অধিদপ্তরসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে আলাউদ্দিন ট্রেডার্স নামের একটি বালুমহলে ২০ হাজার টাকা জরিমানা ও কয়েকটি পাইপ জব্দ করা হয় এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সরকারি জায়গায় বালু মজুত কিংবা পরিবেশের ক্ষতি করে কোনো অবৈধ কার্যক্রম চালাতে দেওয়া হবে না।