উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন এই তারকা।
ফেসবুক পোস্টে দীপা খন্দকার লিখেছেন, কারও মনে কষ্ট দিয়ে থাকলে, কারও স্বার্থে আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন। আমি শুধু আমার প্রাপ্যটুকু নিয়ে ভালো থাকতে চাই এবং আল্লাহ্ আমাদের সহায় হোক।
অভিনেত্রীর এই রহস্যময় পোস্টের পর থেকেই অন্তর্জালে নানা আলোচনা শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এমন মন্তব্য লিখেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি দীপা খন্দকার।