উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভাঙার দেড় মাস পার হলেও এখনো তা পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। এর ফলে হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার প্রায় ৩০ থেকে ৩৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
পাহাড়ি ঢল ও বৃষ্টির পানির তোড়ে শতকোটি টাকার ধানি ও ফসলি জমি, ঘরবাড়ি এবং মৎস্য খামার পানিতে তলিয়ে গেছে। বাঁধ ভাঙার পর প্রায় ৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
নদীর পানি ফের বৃদ্ধি পাওয়ায় আরও বহু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং খোলা অংশ দিয়ে অবিরাম পানি ঢোকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ।