উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আর্জেন্টিনার সাবেক রাগবি তারকা ফেদেরিকো আরামবুরুকে গুলি করে হত্যার ঘটনায় সোমবার প্যারিসে বিচার কার্যক্রম শুরু হয়েছে। ফরাসি রাজধানীর সেন্ট-জার্মেইন বুলেভার্ডের কাছে একটি বচসার পর ২০২২ সালের ১৯ মার্চ তাকে হত্যা করা হয়। চরমপন্থী দলের দুই সাবেক সদস্যসহ এই মামলায় বেশ কয়েকজন অভিযুক্ত আদালতের মুখোমুখি হয়েছেন।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ৪২ বছর বয়সী আরামবুরুর সঙ্গে অভিযুক্তদের একটি স্থানীয় ক্যাফেতে বচসা শুরু হয়। পরবর্তীতে তা হাতাহাতিতে গড়ায় এবং বাইরে যাওয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়। প্রধান অভিযুক্ত লোইক লে প্রিওলের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে এবং রোমেইন বাভিয়ে ও লাইসন রোশেমিরের বিরুদ্ধেও মামলা চলছে।
আর্জেন্টিনায় এই বিচার নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে এবং দেশটির রাগবি খেলোয়াড়েরা ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই বিচার চলবে বলে আশা করা হচ্ছে এবং দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।