উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইতালির মেস্ত্রে শহরে অবস্থানকালে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন হামলার শিকার হয়েছেন। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই চাঞ্চল্যকর অভিযোগ করেন।
ফেসবুক লাইভে অভিনেত্রী জানান, তিনি তার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে ঘুরতে গেলে প্রবাসী আওয়ামী লীগের কর্মীরা তার ওপর চড়াও হন। তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তার শরীরে পানি ও কোক ছুঁড়ে মারেন বলে তিনি অভিযোগ করেন।
বাঁধন আরও উল্লেখ করেন যে, ঘটনার সময় তার সঙ্গে ভাইয়ের ছোট বাচ্চাও ছিল এবং হামলাকারীরা তার শরীরে হাত তোলে ও ফোন ফেলে দেয়। জুলাই আন্দোলনে অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, হামলাকারীরা তাকে জোর করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করে এবং সেই ভিডিও ধারণ করে আপলোড করে।
এই ধরনের অসংলগ্ন আচরণ থেকে প্রবাসী নেতাকর্মীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, এভাবে তারা নিজেদের রাজনৈতিক অবস্থান পুনরায় সুগঠিত করতে পারবেন বলে তিনি মনে করেন না।