উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় স্বেচ্ছায় আর্থিক অবদান রাখার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাস। এই উদ্দেশ্যে একটি বিশেষ ব্যাংক হিসাব চালু করা হয়েছে বলে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বার্তায় জানিয়েছে দূতাবাস।
এই দুর্যোগের পর বাংলাদেশ সরকার ও জনগণ, নেপালের বন্ধু ও শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সহমর্মিতা ও সহযোগিতার প্রস্তাব আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে দূতাবাস। বন্যার্তদের সহায়তার বিষয়ে ক্রমবর্ধমান আগ্রহের পরিপ্রেক্ষিতেই এই বিশেষ ব্যাংক হিসাব খোলা হয়েছে।
নতুন খোলা এই হিসাবের বিবরণ অনুযায়ী, ব্যাংকটি হলো Commercial Bank of Ceylon PLC। অ্যাকাউন্টের নাম Embassy of Nepal, Dhaka, অ্যাকাউন্ট নম্বর 1000028629 এবং শাখা হলো গুলশান।
বাংলাদেশে বসবাসরত ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে এই মানবিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে নেপাল দূতাবাস। বড় বা ছোট প্রতিটি সহযোগিতাই এই দুর্যোগকালে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে তারা।