উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোর ওপর বৃটেনের নিষেধাজ্ঞার কঠোর জবাব দিয়েছে তেল আবিব। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর পূর্ব জেরুজালেমে অবস্থিত বৃটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কনস্যুলেট বন্ধের পাশাপাশি ইসরাইলে অবস্থিত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা সমন্বয় মিশন থেকেও লন্ডনকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন সা’আর। একই সঙ্গে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগও বৃটেন আর পাবে না বলে জানানো হয়েছে।
মূলত বৃটেনের সাম্প্রতিক নিষেধাজ্ঞার পদক্ষেপের পরই এই কঠোর সিদ্ধান্ত নেয় ইসরাইল। এর আগে মঙ্গলবার বৃটেন অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় এবং বসতি সম্প্রসারণে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করেছিল।