উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও বিল্লাপাড়ায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ রাজন মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নয়াগাঁও বিল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় রাজন মোল্লাকে আটক করে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার রাজন মোল্লা মাদক কারবারের সঙ্গে জড়িত।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।