উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি দাপ্তরিক নথি ও যোগাযোগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপ উপস্থাপনের সময় তাঁদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের পদবি উল্লেখ করার ক্ষেত্রে এখন থেকে কোনো সম্মানসূচক বিশেষণ ব্যবহারের প্রয়োজন হবে না।
মন্ত্রিপরিষদ বিভাগ জারি করা পরিপত্রে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তরকে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানিয়েছে। ফলে সরকারি চিঠিপত্র, নথি, সারসংক্ষেপসহ দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রের শীর্ষ পদধারীদের নাম বা পদবি লেখার প্রচলিত রীতিতে পরিবর্তন আসছে।