উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা বর্তমানে এক অত্যন্ত উদ্বেগজনক রূপ ধারণ করেছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত মাত্র ১০ মাসের ব্যবধানে এই চিত্র সামনে এসেছে।
এই সময়ের মধ্যে বিষপান ও গলায় ফাঁসসহ বিভিন্ন উপায়ে আত্মহত্যার চেষ্টা চালিয়ে অন্তত ২৫৪ জন ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। একই সময়ের মধ্যে ফকিরহাটে আত্মহত্যা করেছেন আরও ৩১ জন।