উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) WHO দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। বুধবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি। রয়টার্স-এর দেখা ওই পদত্যাগপত্র অনুযায়ী, পদত্যাগ কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে। ২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে ২০২৫ সালের মাঝামাঝি থেকে তাকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে রাখা হয়। এর আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে। ২০২৫ সালের মার্চে করা ওই অভিযোগের পর WHO-ও তার বিরুদ্ধে পৃথক তদন্ত শুরু করে।
রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউএইচওসায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীনে ভ্রমণসংক্রান্ত আর্থিক জালিয়াতি এবং তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছে। ২০২৬ সালের ৩ জুলাই ডব্লিউএইচও-কে দেওয়া এক চিঠিতে তার আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেন। ভ্রমণ ব্যয়সংক্রান্ত অভিযোগকে তারা একজন সহকারীর প্রশাসনিক ভুল হিসেবে উল্লেখ করেন। তাদের দাবি, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার। শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগের জবাবে সায়মা ওয়াজেদ বলেন, বাংলাদেশে অটিজম নিয়ে তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন এবং এ যোগ্যতার বিষয়টি ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে তিনি স্পষ্ট করেছিলেন। এ ছাড়া বাংলাদেশে একটি জমি বেআইনিভাবে অধিগ্রহণের অভিযোগও ডব্লিউএইচওতুলেছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন সায়মা ওয়াজেদ। তবে তার দাবি, ডব্লিউএইচও-তে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি অর্জন করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য আইনের আওতায় তিনি জমিটির অধিকারী ছিলেন।
পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ অভিযোগ করেন, দায়িত্ব পালনে তাকে কার্যকরভাবে বাধা দেওয়া হচ্ছে। এর ফলেডব্লিউএইচওর নেতৃত্বের প্রতি তার আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রায় এক বছর বেতন ছাড়াই থাকার কারণে তার আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছে বলে পদত্যাগপত্রে জানান সায়মা ওয়াজেদ। তিনি আরও বলেন, আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে তিনি সংশ্লিষ্ট দেশগুলোর সেবা করার দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করেছেন।
দুটি সূত্র Reuters-কে জানিয়েছে, সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছিল WHO। তার পরিবর্তে নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া আগামী মাসে শুরু হতে পারে। একটি সূত্রের তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর নতুন প্রার্থীদের মনোনয়ন আহ্বান করা হতে পারে। ডিসেম্বরে প্রার্থীদের যাচাই-বাছাই শেষে আগামী ২৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডব্লিউএইচওএর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারতও রয়েছে। আঞ্চলিক পরিচালকরা প্রতি পাঁচ বছর পর সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হন। ডব্লিউএইচও-এর আঞ্চলিক পরিচালকের পদটি সংস্থাটির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী দায়িত্বগুলোর একটি। সংস্থার নীতিকে স্থানীয় বাস্তবতার সঙ্গে সমন্বয় করা এবং বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ও জরুরি পরিস্থিতিতে আঞ্চলিকভাবে নেতৃত্ব দেওয়াও তাদের দায়িত্বের অংশ। সায়মা ওয়াজেদ পদত্যাগের বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। ডব্লিউএইচও-ও তাৎক্ষণিকভাবে রয়টার্স-এর প্রশ্নের জবাব দেয়নি। এর আগে সংস্থাটি জানিয়েছিল, সায়মা ওয়াজেদ ছুটিতে রয়েছেন; তবে গোপনীয়তার স্বার্থে তার বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল।