উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোখা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। রয়টার্সের খবরে ইয়েমেনের সামরিক সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নতুন করে বড় ধরনের হুমকি তৈরি হয়েছে।
ইয়েমেন সরকারের চারটি সামরিক সূত্র জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির ওপর হুতিরা আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ব্যবহার করে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হানিশ দ্বীপপুঞ্জে হামলা চালাচ্ছে এবং ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে।
বাব আল-মান্দাব প্রণালিতে হুতিরা পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে হরমুজ প্রণালির পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সরবরাহ পথ বাধাগ্রস্ত হবে। এর ফলে তাদের মিত্র ইরান কৌশলগত সুবিধা পাবে এবং জ্বালানি পরিবহন কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে পৌঁছে যায়।
চলrমান সংঘাতে গত ২৮ মার্চ ইসরাইলে হামলার মাধ্যমে যুক্ত হয় হুতিরা। হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব লোহিত সাগরের নৌপথের ওপর নির্ভরশীল হয়ে পড়লেও, হুতিদের এই দখলদারিত্বের কারণে চরম বিপাকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।