উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আফরোজা আব্বাস। গত ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বেইলী রোডে জাতীয় মহিলা সংস্থা ভবনের ষষ্ঠ তলায় চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ সময় জাতীয় মহিলা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। একই সঙ্গে নতুন দায়িত্ব পালনে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের নারীদের উন্নয়ন, ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে কাজ করার নতুন অধ্যায় শুরু হলো।
চেয়ারম্যান হিসেবে আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।