উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে সহযোগিতা জোরদার করতে চুক্তি করেছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড। সোমবার ওয়েলসের রাজধানী কার্ডিফে তিন অঞ্চলের শীর্ষ নেতারা এ চুক্তিতে সই করেন।
চুক্তিতে নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ভবিষ্যতে স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের সুযোগের পক্ষে অবস্থান তুলে ধরা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে আয়ারল্যান্ডের রাজনৈতিক দল শিন ফেইন বলেছে, যুক্তরাজ্যকে ভেঙে পড়া থেকে রক্ষা করার মতো অবস্থানে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম নেই। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার বলেন, ওয়েস্টমিনস্টারকে যুক্তরাজ্য-পরবর্তী সম্ভাব্য ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। স্কটল্যান্ড ও ওয়েলস ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে নর্দার্ন আয়ারল্যান্ডের ক্ষেত্রে আয়ারল্যান্ডের সঙ্গে পুনরেকত্রীকরণের বিষয়টি সামনে এসেছে।
সম্প্রতি ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো ও ভবিষ্যৎ নিয়ে বিতর্ক নতুন করে আলোচনায় আসে।
ব্রিটিশ সরকারের আপত্তির মধ্যেই স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের এই যৌথ উদ্যোগকে যুক্তরাজ্যের সাংবিধানিক ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা রাজনৈতিক চাপের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।