উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন নারায়ণগঞ্জের এবং একজন বাগেরহাটের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগমামুদালীপাড়ার কৃষি ব্যাংকসংলগ্ন গোয়ালপাড়াগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাকিব খান (২৫), বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শাসন এলাকার হোসাইন চৌধুরীর ছেলে মহিউদ্দিন চৌধুরী ওরফে হিজবুল্লাহ (২৬) এবং নারায়ণগঞ্জ সদর এলাকার মৃত শাহজাহানের ছেলে কামরুল হাসান (২৬)।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।