উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ এবং একটি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
রোববার (২০ সেপ্টেম্বর) দলীয় যুব সংগঠনের এক অনুষ্ঠানে মেলোনি বলেন, এ বিষয়ে শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে একটি প্রস্তাব উপস্থাপন করা হবে। প্রস্তাবে প্রতি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা নির্ধারণের পাশাপাশি ইতালীয় ভাষা শেখার ক্ষেত্রেও কিছু অভিভাবক ও শিক্ষার্থীর জন্য নতুন ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।
মেলোনির ভাষ্য, যেসব বিদেশি শিক্ষার্থী ইতালীয় ভাষা বুঝতে গুরুতর সমস্যায় রয়েছে, তাদের অভিভাবকদেরও সন্তানদের স্কুলব্যবস্থায় একীভূত হওয়ার জন্য ইতালীয় ভাষা শেখার উদ্যোগ নিতে হবে।
তবে প্রতি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা কত হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা জানাননি মেলোনি।
গবেষণা প্রতিষ্ঠান ফন্দাজিওনে আইএসএমইউর তথ্য অনুযায়ী, ইতালির স্কুলে ভর্তি শিক্ষার্থীদের ১১ দশমিক ৬ শতাংশ ইতালীয় নাগরিক নয়।
মেলোনি বলেন, স্কুলে শিক্ষার্থীদের মুখ খোলা থাকা উচিত এবং ইতালিতে কোনো ‘বাস্তব বা কথিত ঐতিহ্যের’ নামে একজন তরুণীকে মুখ ঢেকে রাখতে বাধ্য করা উচিত নয়।