উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রবিবার কোপেনহেগেনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স রোড রানিং চ্যাম্পিয়নশিপে নারীদের শুধু নারীদের ক্যাটাগরির হাফ-ম্যারাথনে বিশ্বরেকর্ড ভেঙেছেন কেনিয়ার অ্যাথলেট অ্যাগনেস এনগেটিচ। তিনি এক ঘণ্টা পাঁচ মিনিট ১৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে আগের রেকর্ড থেকে এক সেকেন্ড সময় কমিয়ে নতুন এই কীর্তি গড়েন।
ডেনমার্কের রাজধানীতে রৌদ্রোজ্জ্বল সকালে শুরু থেকেই সামনের সারিতে থেকে দৌড় শুরু করেন এনগেটিচ এবং শেষ পর্যন্ত সেই ১ নম্বর স্থান ধরে রাখেন। তিনি তার স্বদেশী ভেরোনিকা লোলেওর চেয়ে ৫০ সেকেন্ড এগিয়ে থেকে ফিনিশ লাইন অতিক্রম করেন, যিনি এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
এর আগে ২০২০ সালে পোল্যান্ডে বিশ্ব হাফ-ম্যারাথন শিরোপা জেতার সময় এই রেকর্ড গড়েছিলেন আরেক কেনিয়ার অ্যাথলেট পেরেস জেপচিরচির। অন্যদিকে, মিশ্র লিঙ্গের প্রতিযোগিতায় ২০২১ সালে স্পেনের ভ্যালেন্সিয়া হাফ-ম্যারাথনে ১ ঘণ্টা ২ মিনিট ৫২ সেকেন্ড সময় নিয়ে সার্বিক নারীদের হাফ-ম্যারাথনের বিশ্বরেকর্ডটি ধরে রেখেছেন ইথিওপিয়ার লেতেসেনবেত গিসেদে।
২৫ বছর বয়সী এনগেটিচের জন্য রবিবার এই জয় চলতি বছরের আরও একটি বড় সাফল্য, এর আগে তিনি জানুয়ারিতে ফ্লোরিডায় ওয়ার্ল্ড ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ এবং কোপেনহেগেনে টিম হাফ ম্যারাথন জয় করেছিলেন।