উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাবাকে হারানোর বেদনায় শোকাহত সাংবাদিক মো. লিটন মাহমুদ। মুন্সীগঞ্জ জেলা অনলাইন ক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক দেশ সেবা-এর বার্তা সম্পাদক ও দৈনিক নতুন দিন-এর জেলা প্রতিনিধি লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাবার মৃত্যুর খবর যেন পরিবারের জন্য মুহূর্তেই সবকিছু থমকে দেওয়ার মতো। স্বজনদের কান্না আর শোকের আবহে শেষ বিদায়ের প্রস্তুতি নেওয়া হয় হাজী ওয়ালী মাহমুদের।
রোববার (২০ সেপ্টেম্বর) বাদ জোহর চ্যানেল আই মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে খিলগাঁও কবরস্থানে দাফন করা হয়।
হাজী ওয়ালী মাহমুদ ছিলেন কর্মজীবনে ইমপ্রেস গ্রুপের (চ্যানেল আই) অ্যাকাউন্টস অফিসার। এর পাশাপাশি তিনি জনসম্পৃক্ত বিভিন্ন দায়িত্বও পালন করেছেন। তিনি সাবেক রিকাবী বাজার ইউনিয়ন পরিষদের সদস্য এবং নগর কসবা পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাবাকে হারিয়ে সাংবাদিক লিটন মাহমুদের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘদিনের পরিচিতজন ও সহকর্মীরাও শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
হাজী ওয়ালী মাহমুদের মৃত্যুতে মুন্সীগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
দৈনিক টারমিগান পরিবারের পক্ষ থেকেও মরহুম হাজী ওয়ালী মাহমুদের রুহের মাগফেরাত কামনা করা হচ্ছে। মহান আল্লাহ তাকে ক্ষমা করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।