উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শেরেবাংলা নগরে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর এমপি ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির সদস্যরাও কাজ করছেন।
মামলায় তাদের বিরুদ্ধে কী সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এবং ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে তদন্তে কী তথ্য পাওয়া গেছে—তা আইনগত প্রক্রিয়ায় পরবর্তী সময়ে স্পষ্ট হবে।