উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাপানে ২০তম এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টন দলগত ইভেন্টে ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষায় নেমেছিল বাংলাদেশ। তবে লড়াইটা শেষ পর্যন্ত একতরফাই হয়েছে। তিনটি সিঙ্গেলস ম্যাচেই সরাসরি দুই গেমে জয় নিয়ে বাংলাদেশকে ৩–০ ব্যবধানে হারিয়েছে ভারত।
ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেসিয়ামে সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে প্রথমে কোর্টে নামেন ভারতের লক্ষ্ম্য সেন ও বাংলাদেশের আয়মান ইবনে জামান। শুরু থেকেই আধিপত্য দেখিয়ে মাত্র দুই গেমেই ম্যাচ জিতে নেন লক্ষ্ম্য। স্কোর ছিল ২১–৪, ২১–১২।
এরপর বাংলাদেশের গৌরব সিংহের বিপক্ষে খেলতে নামেন ভারতের আয়ুশ শেঠি। মাত্র ২৫ মিনিটের লড়াইয়ে ২১–৪, ২১–১৩ ব্যবধানে জয় পান তিনি।
তৃতীয় ম্যাচে বাংলাদেশের জুমার আল-আমিনের মুখোমুখি হন ভারতের অভিজ্ঞ শাটলার কিদাম্বি শ্রীকান্ত। ২৩ মিনিটের ম্যাচে ২১–১৫, ২১–৯ ব্যবধানে জয় নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন শ্রীকান্ত।
ফলে বাকি ডাবলস ম্যাচ আর মাঠে গড়ানোর প্রয়োজন হয়নি। তিনটি ম্যাচেই জয় পেয়ে ৩–০ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ভারত।
ভারতের সামনে এখন স্বাগতিক জাপান। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে ভারত।