উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই অধিবেশনের সাধারণ বিতর্ক শুরু হয়েছে, যা গত ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল।
এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত এক স্বাগত প্রাতরাশে যোগ দেন প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় বিশ্বনেতা ও তাঁদের সঙ্গীদের সম্মানে এই প্রাতরাশটির আয়োজন করা হয়েছিল।