উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পুলিশের দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি পদকপ্রাপ্তদের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়।
মুহম্মদ শামসুল আলম সরকার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মতিউর রহমানের ছেলে। তিনি ২৫তম বিসিএসের একজন কর্মকর্তা।
২০২৫ সালের ২৯ নভেম্বর টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুহম্মদ শামসুল আলম সরকার।
বাংলাদেশ পুলিশের দায়িত্ব পালনে তাঁর অবদান ও পেশাগত কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এবার তাঁকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) দেওয়া হয়েছে।