উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার দায়িত্ব পালন করছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে।
কর্মকর্তারা জানান, ইরানি প্রতিনিধিদলের অন্য সদস্যদের নিরাপত্তা দিচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস। এছাড়া ফেডারেল সংস্থাগুলোকে সহায়তা করছে নিউইয়র্ক পুলিশ বিভাগের ইন্টেলিজেন্স ব্যুরো, গোয়েন্দা কর্মকর্তা ও হাইওয়ে প্যাট্রোলের সদস্যরা।
সাম্প্রতিক বছরগুলোর প্রেক্ষাপটে যে দেশের সঙ্গে ইরানের এখনও যুদ্ধ চলছে, সেই যুক্তরাষ্ট্রের মাটিতে এমন উপস্থিতি নজিরবিহীন বলে উল্লেখ করেছে সিএনএন।