উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইংল্যান্ডের অধিনায়ক ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন জানিয়েছেন, ফুটবল ক্যারিয়ার শেষে তিনি আমেরিকান ফুটবলের এনএফএল-এ কিকার হিসেবে খেলার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। গত বুধবার ইংল্যান্ডের উয়েফা নেশনস লিগের ট্রেনিং ক্যাম্পে তিনি এই সম্ভাবনার কথা জানান।
বর্তমানে ৩৩ বছর বয়সি বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলার মাধ্যমে তিনি ফুটবল ও এনএফএল-এর এই দুই অভিজ্ঞতাকে একত্রিত করার উপায় খুঁজছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি এখনো কয়েক বছর দূরে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কেন বলেছেন গলফের তুলনায় এনএফএল-এ যাওয়ার বিষয়টি অনেক বেশি বাস্তবসম্মত এবং তার পেনাল্টি নেওয়ার অভিজ্ঞতা তাকে কিকার হতে সাহায্য করতে পারে। তবে যেকোনো নতুন খেলায় নামার আগে তিনি ছয় মাস থেকে এক বছর নিবিড় অনুশীলন করতে চান।
এদিকে বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই এ বিষয়ে ঘোষণা আসবে বলে আশা প্রকাশ করেছেন কেইন। আন্তর্জাতিক ফুটবলে ১২১ ম্যাচে ৮৫ গোল করা এই তারকা বর্তমানে সম্পূর্ণভাবে নিজের বর্তমান ফুটবল ক্যারিয়ার নিয়েই মনোযোগী আছেন।