ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Category Ads 1

স্বাস্থ্য

Category Ads 2

তরুণদের বাড়ছে হৃদরোগের ঝুঁকি: ভুল জীবনযাত্রা ও সচেতনতার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হৃদরোগের ঝুঁকি। বর্তমানে প্রতিবছর প্রায় ১০ লাখের বেশি মানুষ নতুন করে এতে আক্রান্ত হচ্ছেন এবং প্রায় ৪ লাখ মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন। বিশেষ করে ৪০ বছরের কম বয়সী তরুণদের মাঝে হৃদরোগের প্রবণতা বৃদ্ধি পাওয়াকে ভবিষ্যতের জন্য বড় দুশ্চিন্তার কারণ বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।সম্প্রতি স্বাস্থ্য খাতের একাধিক গবেষণায় দেখা গেছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ৭ থেকে ৮ শতাংশের বয়সই ৪০ বছরের নিচে। এ ছাড়া প্রথমবার হার্ট অ্যাটাক হওয়া রোগীদের ৩৬ শতাংশের বয়স ৫০ বছরের কম। বিশেষজ্ঞদের মতে, খাবারে অতিরিক্ত লবণ ও চর্বির ব্যবহার, শারীরিক পরিশ্রমের অভাব, ওজন বৃদ্ধি, ধূমপান, রাত জাগা এবং বায়ুদূষণ তরুণদের মাঝে হৃদরোগ বাড়ার অন্যতম কারণ।জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. মোহাম্মদ উল্লাহ ফিরোজ জানান, খাদ্যাভ্যাস, বংশগত কারণ এবং জীবনযাপন প্রণালির অনিয়মের কারণেই অল্প বয়সে হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন অনেকে।পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম বলেন, তরুণদের রক্তে কোলেস্টেরল বেশি থাকা, কায়িক পরিশ্রম না করা ও ঘুম কম হওয়ার মতো বাজে অভ্যাসে পরিবর্তন আনলে এই ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।এদিকে অনেক রোগী উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসকে গুরুত্ব দেন না এবং নিয়মিত ওষুধ সেবন করেন না বলে জানান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ধূমপান ত্যাগ করা, খাবারে লবণ ও চর্বির পরিমাণ কমানো, নিয়মিত কায়িক পরিশ্রম এবং রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, পরিবারে যদি কারো অল্প বয়সে হৃদরোগের ইতিহাস থাকে, তবে অন্যদের আরও বেশি সতর্ক ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।

তরুণদের বাড়ছে হৃদরোগের ঝুঁকি: ভুল জীবনযাত্রা ও সচেতনতার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা
Category Ads 3
Category Ads 8