ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Category Ads 1

জনদুর্ভোগ

Category Ads 2

খুলনা-ঢাকা বাস চলাচল শুরু, বিকল্প পথে যাচ্ছে পরিবহন; বন্ধ জাহানাবাদ এক্সপ্রেস

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল আবারও শুরু হয়েছে। তবে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে গোপালগঞ্জ ও পদ্মা সেতুর পথ এড়িয়ে যশোর-মাগুরা ও আরিচা হয়ে ঢাকায় যাচ্ছে বাসগুলো। অন্যদিকে, শুক্রবার (২০ নভেম্বর) সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন।পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার পর থেকে কয়েকটি দূরপাল্লার বাস খুলনা ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এসব বাস যশোর, মাগুরা ও ফরিদপুর হয়ে আরিচা দিয়ে ঢাকায় যাচ্ছে। জরুরি প্রয়োজনে অনেক যাত্রী রাতেই বিকল্প এই পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।এর আগে বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখেন পরিবহন মালিকেরা।খুলনার রয়্যাল মোড়ে সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাস চলাচল শুরুর বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত আসে। এরপর রাতে কয়েকটি বাস যশোর-আরিচা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে বাস চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।গ্রীন লাইন পরিবহনের এক টিকিট বিক্রেতাও জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বাস চলাচল শুরুর নির্দেশনা আসে।এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন। বৈঠকে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন। সেখানে পরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বলেন, জেলা প্রশাসনের বৈঠকে পরিবহন চলাচল বন্ধ না রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে গোপালগঞ্জের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এ কারণে বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার রাত থেকে কয়েকটি পরিবহন যশোর-আরিচা হয়ে ঢাকায় চলাচল করছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুলনা থেকে ঢাকাগামী বাসগুলো যশোর-মাগুরা সড়ক ব্যবহার করবে।অন্যদিকে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শুক্রবার (২০ নভেম্বর) সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়নি। খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতেও ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসেনি। ট্রেনটি বেনাপোল থেকে সরাসরি খুলনায় চলে আসে। শুক্রবার সকালে খুলনা থেকে ট্রেনটি ছেড়ে না যাওয়ায় শুক্রবার রাতেও ঢাকা থেকে খুলনায় জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে না।

খুলনা-ঢাকা বাস চলাচল শুরু, বিকল্প পথে যাচ্ছে পরিবহন; বন্ধ জাহানাবাদ এক্সপ্রেস
Category Ads 3
Category Ads 8