ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Category Ads 1

আবহাওয়া

Category Ads 2

ঢাকাসহ পাঁচ বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২০ ও ২১ নভেম্বর দেশের আট বিভাগেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২০ ও ২১ নভেম্বর দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।টানা কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তন হতে পারে। বিশেষ করে ভারি বর্ষণের সময় স্থানীয়ভাবে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ঢাকাসহ পাঁচ বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস
Category Ads 3
Category Ads 8