ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Category Ads 1

আইন আদালত

Category Ads 2

কালোধোঁয়া ছাড়ায় আজিমপুরে চার বাসকে ৯ হাজার ২০০ টাকা জরিমানা

ঢাকার আজিমপুরে অতিরিক্ত কালোধোঁয়া নির্গমনের দায়ে চারটি ডিজেলচালিত বাসকে মোট ৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।রোববার (১ নভেম্বর) লালবাগ থানার আজিমপুর ইডেন কলেজ-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় স্মোক অপাসিটি মিটারের সাহায্যে ১৪টি ডিজেলচালিত বাসের ধোঁয়া পরীক্ষা করা হয়। এর মধ্যে চারটি বাস থেকে নির্ধারিত মাত্রার বেশি কালোধোঁয়া বের হওয়ার প্রমাণ পাওয়ায় পৃথক চারটি মামলায় মোট ৯ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার অভিযানে নেতৃত্ব দেন। প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হক রাফি। এ সময় পুলিশ সদস্য ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালোধোঁয়া ছাড়ায় আজিমপুরে চার বাসকে ৯ হাজার ২০০ টাকা জরিমানা
Category Ads 3
Category Ads 8