ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Category Ads 1

ধর্ম

Category Ads 2

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম

বিশ্বের সবচেয়ে বড় ধর্মের অবস্থান হারাতে পারে খ্রিষ্টধর্ম। আগামী ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক বেশি সন্তান জন্মদানের হার এই পরিবর্তনের প্রধান কারণ বলে মনে করছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালে বিশ্বে মুসলমানের সংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২৫২ কোটি। ফলে কয়েক শতাব্দী ধরে বিশ্বের বৃহত্তম ধর্মের অবস্থানে থাকা খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম।পিউর হিসাব অনুযায়ী, বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলমানের সংখ্যা বেড়ে প্রায় ৩৬০ কোটি এবং খ্রিষ্টানদের সংখ্যা প্রায় ৩০০ কোটিতে পৌঁছাতে পারে। ওই সময় বিশ্বের মোট জনসংখ্যার ৩৭ শতাংশ মুসলিম এবং ২৯ শতাংশ খ্রিষ্টান হতে পারে।জন্মহারের পার্থক্য বড় কারণগবেষণায় বলা হয়েছে, মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির পেছনে সন্তান জন্মদানের হারের পার্থক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দিয়েছেন। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ গড় ২ দশমিক ৫। অন্যান্য সব ধর্মীয় জনগোষ্ঠী মিলিয়ে সন্তান জন্মদানের গড় হার ১ দশমিক ৬।জনসংখ্যা স্থিতিশীল রাখতে সাধারণত একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করা হয়।গবেষণায় প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি—অর্থাৎ মৃত্যুর তুলনায় জন্মের সংখ্যা বেশি হওয়াকে—ধর্মীয় জনগোষ্ঠীর আকার পরিবর্তনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ধর্ম পরিবর্তনের প্রভাবও রয়েছে।ধর্ম পরিবর্তনেও এগিয়ে থাকবে ইসলামপিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ধর্ম পরিবর্তনের কারণে ইসলাম ও খ্রিষ্টধর্ম উভয়ই অনুসারী হারাতে পারে। তবে ইসলাম তুলনামূলক কম অনুসারী হারাবে।এই সময়ে ধর্ম পরিবর্তনের কারণে মুসলিম জনগোষ্ঠী থেকে প্রায় ৮০ লাখ মানুষ কমতে পারে। বিপরীতে খ্রিষ্টান জনগোষ্ঠী থেকে অনুসারী হারানোর সম্ভাব্য সংখ্যা প্রায় ১০ কোটি ৫০ লাখ।গবেষণায় বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ২৯ শতাংশ বাড়তে পারে। একই সময়ে মুসলিম জনগোষ্ঠী ৮০ শতাংশ এবং খ্রিষ্টান জনগোষ্ঠী ৩০ শতাংশ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।অন্যান্য ধর্মের অবস্থানহিন্দু জনগোষ্ঠীর মোট সংখ্যা বাড়লেও ২০৭০ সালে বিশ্ব জনসংখ্যায় তাদের অংশ কিছুটা কমে ১৩ দশমিক ৬ শতাংশ হতে পারে। ইহুদি জনগোষ্ঠীর ক্ষেত্রেও একই ধরনের প্রবণতা দেখা যেতে পারে; ওই সময় বিশ্ব জনসংখ্যায় তাদের অংশ হতে পারে প্রায় শূন্য দশমিক ১৭ শতাংশ।অন্যদিকে বৌদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা ও বিশ্ব জনসংখ্যায় তাদের আনুপাতিক অংশ—দুটিই কমতে পারে। ২০৭০ সালে বিশ্ব জনসংখ্যায় বৌদ্ধদের অংশ দাঁড়াতে পারে ২ দশমিক ৫ শতাংশে।বাহাই, দাওবাদী, জৈন, শিখ ও বিভিন্ন লোকধর্মের অনুসারীদের সম্মিলিত সংখ্যা সামান্য বাড়লেও বিশ্ব জনসংখ্যায় তাদের অংশ ২ শতাংশের নিচে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাও আনুপাতিক হারে কমতে পারে। ২০২০ সালে বিশ্বের মোট জনসংখ্যার ২৪ শতাংশ ধর্মীয় পরিচয়হীন থাকলেও ২০৭০ সালে তা কমে ১৭ শতাংশে দাঁড়াতে পারে। এই শ্রেণিতে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও অন্তর্ভুক্ত।দেশভিত্তিক ধর্মীয় চিত্রেও পরিবর্তনগবেষণায় বলা হয়েছে, আগামী কয়েক দশকে বিভিন্ন দেশের ধর্মীয় জনসংখ্যার চিত্রেও বড় পরিবর্তন আসতে পারে। ২০৭০ সালে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টধর্ম সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হিসেবে থাকলেও তা সংখ্যাগরিষ্ঠ অবস্থানে নাও থাকতে পারে।অন্যদিকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো খ্রিষ্টান জনসংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি খ্রিষ্টান বসবাসকারী দেশে পরিণত হতে পারে।পিউ রিসার্চ সেন্টারের এই পূর্বাভাস মূলত বর্তমান জনসংখ্যা, জন্মহার, মৃত্যুহার ও ধর্ম পরিবর্তনের প্রবণতার ওপর ভিত্তি করে তৈরি। এসব প্রবণতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন অনুমানের ভিত্তিতেই ২০৩৫ ও ২০৭০ সালের চিত্র তুলে ধরা হয়েছে।সূত্র: রয়টার্স, ১৯ নভেম্বর ২০২৬।

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম
Category Ads 3
Category Ads 8