ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
সর্বশেষ
ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় দেশপ্রেমিক সব মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে অন্য কোনো রাষ্ট্রের অধীন বা তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস কেউ দেখাতে পারবে না।শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি নিরাপদ, আত্মনির্ভরশীল ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।তিনি বলেন, অতীতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার নানা ষড়যন্ত্র হয়েছে। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন জরুরি। সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা এবং মহাকাশভিত্তিক নজরদারির মতো আধুনিক ক্ষেত্রগুলোতে সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।তিনি জানান, সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাহিনীর শৃঙ্খলা, পেশাদারত্ব এবং কার্যকর নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে সমন্বয় ও মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নত করার প্রসঙ্গে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ডের কথা উল্লেখ করেন। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ বাস্তবায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন।বক্তব্যে বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রসঙ্গও আসে। মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাবলি উল্লেখ করে প্রধানমন্ত্রী নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ১৯৭১ সালে জিয়াউর রহমানের ভূমিকা এবং ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গও তাঁর বক্তব্যে উঠে আসে।তিনি বলেন, দেশের সংকট ও দুর্যোগের সময়ে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা ও জননিরাপত্তায় বাহিনীর সদস্যদের অবদান রয়েছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর প্রয়াত মা খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। তিনি জানান, ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটি ছিল তাঁর মায়ের অংশ নেওয়া এ ধরনের শেষ আয়োজন।সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক ব্যক্তিত্ব, কূটনীতিক, সাবেক সামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন সময়ে আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জুলাই-আগস্টের আন্দোলনে আহত ব্যক্তি ও পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।সশস্ত্র বাহিনী দিবসের এই আয়োজনে জাতীয় ঐক্য, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং বাহিনীর আধুনিকায়নের বিষয়গুলো প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশেষ গুরুত্ব পায়।
২১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

বিশেষ প্রতিবেদন

সব দেখুন
পছন্দের সংবাদ পড়ুন
লাইভ টিভি

উক্তি

সব দেখুন
“
২০ সেপ্টেম্বর ২০২৬
‘আমি তো লজ্জিত, আমি ক্ষমা প্রার্থনা করি। একজন মানুষ হিসেবে ভাই, আমি লজ্জিত
মনিরুল হক চৌধুরী
মনিরুল হক চৌধুরী
এমপি
“
০৫ সেপ্টেম্বর ২০২৬
‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
তারেক রহমান
তারেক রহমান
প্রধানমন্ত্রী
“
২৬ আগস্ট ২০২৬
‘আরও তো মারবো। অনেকে লিস্টে আছে।’ পরে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা লেখবা, আর আমরা পিটাইমু।’
আরিফুজ্জামান মোল্লা
আরিফুজ্জামান মোল্লা
যুগ্ম সাধারণ সম্পাদক শরীয়তপুর জেলা বিএনপি
“
২৩ আগস্ট ২০২৬
‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।’
অ্যাথিনা তাবাসসুম মীম
অ্যাথিনা তাবাসসুম মীম
কনটেন্ট ক্রিয়েটর
“
১৫ আগস্ট ২০২৬
‘ফেরেশতারা কি বলে? আর মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’
মো. আমির হামজা
মো. আমির হামজা
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য
“
০১ জুলাই ২০২৬
শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু দেশের কয়েকটি গণমাধ্যম সম্প্রতি তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে। বিষয়টি সরকারের নজরে এসেছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে এবং তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
ডা. জাহেদ উর রহমান
ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা
“
০১ জুলাই ২০২৬
আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের ধারাবাহিক আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই গণ-অভ্যুত্থানে।
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী
সিনিয়র যুগ্ম মহাসচিব
“
২৪ জুন ২০২৬
আমরা দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢুকার সাহস পায় নাই। আমরা দেখেছি, আনভির দেশে ঢুকার সাহস পায় নাই। কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি, সদর্পে এই সুবহানের পুত্র, এই ধর্ষক, দেশে ঢুকেছে।
হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ
সংসদ সদস্য, এনসিপি
“
২৪ জুন ২০২৬
দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো (অবৈধ) মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।
সালাউদ্দিন আহমেদ
সালাউদ্দিন আহমেদ
স্বরাষ্ট্রমন্ত্রী
জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ফেসবুকে আমরা ফলো করুন
সম্পাদকীয়
৬৫৯ কোটি টাকার সুতা বিক্রি, ৪০ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ: রাজস্ব তদারকিতে ঘাটতি কোথায়?

৬৫৯ কোটি টাকার সুতা বিক্রি, ৪০ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ: রাজস্ব তদারকিতে ঘাটতি কোথায়?

রাষ্ট্রের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় রাজস্ব আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন …

কারেন্ট জাল ধ্বংসের দাবি, হিসাবের অমিলের জবাব চাই

কারেন্ট জাল ধ্বংসের দাবি, হিসাবের অমিলের জবাব চাই

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল উৎপাদনের বিরুদ্ধে অভিযান অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু অভিযানে কতটুকু জাল ও সরঞ্জাম জব্দ করা হলো, স…

ভূমি অফিসে বহিরাগত কেন, সেবার নামে অতিরিক্ত অর্থ কার স্বার্থে?

ভূমি অফিসে বহিরাগত কেন, সেবার নামে অতিরিক্ত অর্থ কার স্বার্থে?

ভূমি—বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে স্পর্শকাতর সম্পদগুলোর একটি। আর সেই ভূমি-সংক্রান্ত সেবা পেতে গিয়ে যদি একজন সাধারণ নাগরিককে সরকা…

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের দায়: শেষ পর্যন্ত বোঝা জনগণের

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের দায়: শেষ পর্যন্ত বোঝা জনগণের

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জনগণের সেবার জন্য, রাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনার জন্য এবং অর্থনীতির কৌশলগত খাতগুলোকে জনস্বার্থে পরিচালনার জ…

অব্যবস্থাপনা ও ধীরগতিতে বিপর্যস্ত দেশের রেলপথ সেবা

অব্যবস্থাপনা ও ধীরগতিতে বিপর্যস্ত দেশের রেলপথ সেবা

দেশের রেলপথ নিয়ে অভিযোগের অন্ত নেই এবং নানা অব্যবস্থাপনায় জর্জরিত রেলের সেবাদান বিঘ্নিত হয়ে চলেছে বহুকাল ধরে। অথচ রেলকে একটি সাশ্র…

দৌড়ানোর বিকল্প ৬ ব্যায়াম, যা হাঁটু ও জয়েন্টের ওপর চাপ কমায়

শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। হৃদ্‌যন্ত্র ভালো রাখা, ওজন নিয়ন্ত্রণ এবং শারীরিক সক্ষমতা বাড়াতে দৌড়ানো বেশ কার্যকর। তবে যাঁদের হাঁটু, কোমর, গোড়ালি কিংবা পায়ের জয়েন্টে ব্যথা বা সমস্যা রয়েছে, তাঁদের জন্য নিয়মিত দৌড়ানো কষ্টকর হতে পারে। এ ক্ষেত্রে এমন কিছু ব্যায়াম রয়েছে, যেগুলো শরীরের ওপর অতিরিক্ত চাপ না দিয়েই হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।বিশেষজ্ঞদের মতে, দৌড়ানোর সময় প্রতিটি পদক্ষেপে শরীরের ওজনের প্রায় তিন থেকে চার গুণ চাপ পায়ের জয়েন্টের ওপর পড়তে পারে। পেশি যথেষ্ট শক্তিশালী না হলে এই চাপ হাড় ও তরুণাস্থির ওপর বেশি প্রভাব ফেলতে পারে। তবে গবেষণায় দেখা গেছে, সাধারণভাবে শখের বশে দৌড়ানোর সঙ্গে হাঁটু বা নিতম্বের বাতের সরাসরি সম্পর্ক খুব একটা পাওয়া যায়নি। বরং নিয়মিত দৌড়ানোর ফলে তরুণাস্থি কিছু ক্ষেত্রে আরও শক্তিশালী ও পুরু হতে পারে।তবে আগে থেকেই জয়েন্টে সমস্যা, আঘাত কিংবা প্রদাহ থাকলে বিকল্প ব্যায়াম বেছে নেওয়া ভালো।যুক্তরাষ্ট্রের এনওয়াইইউ ল্যাঙ্গোনের স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ লরেন বোরোভস্কি এবং ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞ ডা. এম ক্লেয়ার কুপস-মেস্কের পরামর্শে দৌড়ানোর বিকল্প ছয়টি ব্যায়ামের কথা তুলে ধরা হয়েছে।১. সাইক্লিংহাঁটুতে দৌড়ানোর চাপ নিতে সমস্যা হলে সাইক্লিং ভালো বিকল্প হতে পারে। এটি পায়ের জয়েন্ট সচল রাখতে সাহায্য করে এবং জয়েন্টের ভেতরে প্রয়োজনীয় তরল চলাচলে ভূমিকা রাখে। সাইকেলের গতি, দূরত্ব ও প্যাডেলের প্রতিরোধ ক্ষমতা নিজের সামর্থ্য অনুযায়ী নিয়ন্ত্রণ করা যায়। ফলে জয়েন্টে অতিরিক্ত ধাক্কা না দিয়েও পেশির ব্যায়াম করা সম্ভব।২. রোয়িং বা নৌকা বাইচের মতো ব্যায়ামরোয়িং মেশিনে ব্যায়াম করলে শরীরের বিভিন্ন পেশি একসঙ্গে কাজ করে। এতে কোমর, পেট ও হাতের পেশি শক্তিশালী হয়। পাশাপাশি হাঁটু ও জয়েন্টে দৌড়ানোর মতো ধাক্কা লাগে না।যাঁদের হাঁটু বেশি ভাঁজ করতে সমস্যা হয়, তাঁরা রোয়িং মেশিনে বসার অবস্থান ও পায়ের নড়াচড়া সীমিত করে ব্যায়াম করতে পারেন। নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী গতি ও প্রতিরোধও নিয়ন্ত্রণ করা যায়।৩. সাঁতারহাঁটু বা হাড়ের সমস্যায় যাঁদের জয়েন্ট ফুলে যায় কিংবা ব্যথা অনুভূত হয়, তাঁদের জন্য সাঁতার বেশ উপযোগী। পানিতে শরীরের ওজনের চাপ অনেকটা কমে যায়। ফলে জয়েন্টে কম চাপ পড়লেও পুরো শরীরের ব্যায়াম হয়।নিয়মিত সাঁতার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সক্ষমতা বাড়াতে সাহায্য করে। পানির চাপ জয়েন্টের ফোলাভাব কমাতেও সহায়ক হতে পারে। তবে হাড় ও পেশি শক্তিশালী করার ক্ষেত্রে সাঁতারের ভূমিকা তুলনামূলক সীমিত।৪. ঢালু পথে হাঁটাদৌড়ানোর পরিবর্তে ঢালু পথে হাঁটা হৃদ্‌যন্ত্রের ব্যায়ামের ভালো উপায়। এতে দৌড়ানোর মতো জোরে পা ফেলার ধাক্কা থাকে না, কিন্তু দ্রুত হৃদ্‌স্পন্দন বাড়ে।ট্রেডমিলের ঢাল ও গতি নিজের সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা যায়। বাইরে হাঁটার ক্ষেত্রেও উপযুক্ত ঢাল বেছে নেওয়া সম্ভব। হাঁটা এমন একটি ব্যায়াম, যাতে শরীরের ওজন হাড়ের ওপর পড়ে। এই চাপ হাড়ের ঘনত্ব ধরে রাখতে এবং বয়স বাড়ার সঙ্গে হাড় দুর্বল হওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।৫. রোলারব্লেডিং, আইস স্কেটিং ও ক্রস-কান্ট্রি স্কিইংগোড়ালি দুর্বল বা আহত হলে রোলারব্লেডিং, বরফের ওপর স্কেটিং কিংবা ক্রস-কান্ট্রি স্কিইং বিকল্প ব্যায়াম হতে পারে। এসব ব্যায়ামে বিশেষ ধরনের বুট গোড়ালিকে বাড়তি সুরক্ষা দেয়।দৌড়ানোর মতো বারবার গোড়ালি মাটিতে আঘাত করার প্রয়োজন হয় না। বরং শরীরের ভারসাম্য রেখে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমে ব্যায়াম করা হয়। এতে নিতম্ব, উরু ও পায়ের পেশি সক্রিয় থাকে এবং হাঁটু ও গোড়ালিতে তুলনামূলক কম ধাক্কা লাগে।৬. নাচ ও জুম্বাব্যায়ামকে আনন্দদায়ক করতে নাচও হতে পারে দৌড়ানোর বিকল্প। ল্যাটিন, হিপ-হপ, হাউস কিংবা বলরুম নাচের পাশাপাশি জুম্বা হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।তবে যাঁদের জয়েন্টে সমস্যা রয়েছে, তাঁদের বেশি লাফানো বা ঝাঁকুনিপূর্ণ নাচ এড়িয়ে চলা উচিত। প্রয়োজনে কম ধাক্কার নড়াচড়া বেছে নেওয়া যায়। ব্যালে নাচের মতো বেশি লাফানোর প্রয়োজন হয় এমন ব্যায়ামও এ ক্ষেত্রে এড়িয়ে চলা ভালো।ব্যায়ামের পাশাপাশি জরুরি চারটি বিষয়বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে শুধু কার্ডিও ব্যায়াম করলেই হবে না। নিয়মিত শক্তি বাড়ানোর ব্যায়াম, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সক্ষমতা বৃদ্ধির ব্যায়াম, ভারসাম্য রক্ষার অনুশীলন এবং শরীরের নমনীয়তা বাড়ানোর ব্যায়ামও করতে হবে।জয়েন্টে ব্যথা থাকলেও সম্পূর্ণ বিশ্রামে থাকা সব সময় সমাধান নয়। নিয়ন্ত্রিত নড়াচড়া জয়েন্টের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে। তবে হাঁটু ফুলে গেলে, এক-দুই দিন পরও ব্যথা না কমলে কিংবা দৈনন্দিন কাজে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ব্যথা কমাতে নিয়মিত ওষুধের ওপর নির্ভর করলেও চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।শারীরিক সক্ষমতা ও জয়েন্টের অবস্থা বিবেচনা করে উপযুক্ত ব্যায়াম বেছে নেওয়াই সুস্থ থাকার ভালো উপায়।

দৌড়ানোর বিকল্প ৬ ব্যায়াম, যা হাঁটু ও জয়েন্টের ওপর চাপ কমায়
৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ এএম
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের বহিষ্কারাদেশ কি প্রত্যাহার করা হবে বলে মনে করেন?

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের বহিষ্কারাদেশ কি প্রত্যাহার করা হবে বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৩ জন