ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ এএম
পাঠক: ৬০১ জন
প্রিন্ট

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ
জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবারের। ছবি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকায় মফিজুল ইসলাম নামের এক বাক্প্রতিবন্ধীর পৈতৃক আবাদি জমি দখলের চেষ্টা চলছে। স্থানীয় ফরমত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া সাক্ষী দিয়ে মিথ্যা মামলা করার গুরুতর এই অভিযোগ উঠেছে। স্থানীয় তহশিল কার্যালয়ের অসাধু কর্মীদের যোগসাজশে জমির ডিপি বইয়ের দাগ নম্বর কাটছাঁট করে রেকর্ড করানোর দাবি করেছে ভুক্তভোগী পরিবার। জমি রক্ষায় কোনো উপায় না পেয়ে বাক্‌প্রতিবন্ধী মফিজুলের স্ত্রী রেহেনা বেগম সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে ধরনা দিচ্ছেন।

১৯৮৪ সালে ফরমত আলীর আপন ভাই একরামুল হকের কাছ থেকে আট শতক জমি দলিলের মাধ্যমে কেনেন মফিজুলের বাবা মমতাজ আলী। মমতাজ আলীর মৃত্যুর পর থেকে বাক্‌প্রতিবন্ধী মফিজুল ওই জমিতে নিয়মিত চাষাবাদ ও ভোগদখল করে আসছেন। সম্প্রতি ফরমত আলী ১৩২০ নম্বর খতিয়ানের ৭৪২ নম্বর দাগটি নিজের দাবি করে মফিজুলকে চাষাবাদে বাধা দেন। এর আগে ফরমতের করা মামলার তদন্তে পুলিশ মফিজুলের পক্ষেই আদালতে প্রতিবেদন দাখিল করেছিল।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন মফিজুলের স্ত্রী রেহেনা বেগম। নতুন ওই মামলায় তহিদুল ইসলাম নামের এক ভ্যানচালককে সাক্ষী করা হলেও তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। সম্পূর্ণ অজান্তে তাঁকে মিথ্যা মামলার সাক্ষী করায় তহিদুল পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ফরমটের ভাই একরামুল হকও নিজের ভাইয়ের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ তুলেছেন।

সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ফরমত আলী দাবি করেন জমির বৈধ রেকর্ড তাঁরই নামে রয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, না জানিয়ে মামলায় সাক্ষী করার বিষয়ে তহিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকায় মফিজুল ইসলাম নামের এক বাক্প্রতিবন্ধীর পৈতৃক আবাদি জমি দখলের চেষ্টা চলছে। স্থানীয় ফরমত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া সাক্ষী দিয়ে মিথ্যা মামলা করার গুরুতর এই অভিযোগ উঠেছে। স্থানীয় তহশিল কার্যালয়ের অসাধু কর্মীদের যোগসাজশে জমির ডিপি বইয়ের দাগ নম্বর কাটছাঁট করে রেকর্ড করানোর দাবি করেছে ভুক্তভোগী পরিবার। জমি রক্ষায় কোনো উপায় না পেয়ে বাক্‌প্রতিবন্ধী মফিজুলের স্ত্রী রেহেনা বেগম সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে ধরনা দিচ্ছেন।

১৯৮৪ সালে ফরমত আলীর আপন ভাই একরামুল হকের কাছ থেকে আট শতক জমি দলিলের মাধ্যমে কেনেন মফিজুলের বাবা মমতাজ আলী। মমতাজ আলীর মৃত্যুর পর থেকে বাক্‌প্রতিবন্ধী মফিজুল ওই জমিতে নিয়মিত চাষাবাদ ও ভোগদখল করে আসছেন। সম্প্রতি ফরমত আলী ১৩২০ নম্বর খতিয়ানের ৭৪২ নম্বর দাগটি নিজের দাবি করে মফিজুলকে চাষাবাদে বাধা দেন। এর আগে ফরমতের করা মামলার তদন্তে পুলিশ মফিজুলের পক্ষেই আদালতে প্রতিবেদন দাখিল করেছিল।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন মফিজুলের স্ত্রী রেহেনা বেগম। নতুন ওই মামলায় তহিদুল ইসলাম নামের এক ভ্যানচালককে সাক্ষী করা হলেও তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। সম্পূর্ণ অজান্তে তাঁকে মিথ্যা মামলার সাক্ষী করায় তহিদুল পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ফরমটের ভাই একরামুল হকও নিজের ভাইয়ের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ তুলেছেন।

সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ফরমত আলী দাবি করেন জমির বৈধ রেকর্ড তাঁরই নামে রয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, না জানিয়ে মামলায় সাক্ষী করার বিষয়ে তহিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x